কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ইয়াবা ও গাঁজাসহ দু’ই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় উদ্ধার করা হয়েছে ৩৭ পুড়ীয়া গাঁজা ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে উক্ত মাদক দ্রব্যসহ আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে মোঃ মাসুদ করিম ওরফে টুয়েল ও বোয়ালিয়া গ্রামের মোঃ আজগর আলী গাইনের ছেলে মোঃ জসিম উদ্দিন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল- গীয়াস জানান , গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই(নিঃ) মোঃ রবিউল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মফিজুর রহমান, এএসআই(নিঃ) শেখ মোস্তাক আহম্মেদ সংগীয় ফোর্সদের সহায়তায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ করিম ওরফে টুয়েলকে বুধবার রাত অনুমান ৮.০৫ মিনিটে ৩৭ পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। অপরদিকে মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিনকে একই রাত ১০.১৫ মিনিটে বোয়ালীয়া ইউনাইটেড হাইস্কুলের মাঠের পশ্চিম পার্শ্বের টিনসেড সাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর