পাকুন্দিয়ায় মাদক বিরোধী কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা

মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় “ধুমপান ও মাদক মুক্ত পাকুন্দিয়া গড়ার ” লক্ষে উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ ই জুলাই) বিকেলে পাকুন্দিয়া প্রেসক্লাবে পিপুল ডেভেলপমেন্ট প্রসেস ( পিডিপি) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পিপুল ডেভেলপমেন্ট প্রসেস এর সভাপতি আ ন ম তানভীর হায়দার ভূইয়ার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্টিত হয়। এসময় এম এ মানিক কলেজের প্রভাষক এস এম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক হাসনাত তারেক ,জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সুজন দেওয়ান, পাকুন্দিয়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি সাহেরা আক্তার সাথী, এগারসিন্দুর ইউপি যুবলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যাবসায়ী হিমেল রানা প্রমূখ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর