সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদ্বোধন

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার ৭দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড শামসুল হক টুকু এমপি। মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ আয়োজনে বণাঢ্য র‌্যালি ,পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি এ্যাড. শামসুল হক টুকু এমপি ছাড়াও আরও বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর হোসেন ,উপজেলা মৎস্য কর্মকমর্তা(অ:দা) আব্দুল হালিম প্রমুখ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর