সিরাজগঞ্জে প্রয়াত এমপি মির্জা মোরাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত

সিরাজগঞ্জ সদর ২ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য মওলানা ভাষানীর ঘনিষ্ঠসহচর মজলুম জননেতা মির্জা মোরাদুজ্জামানের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি পরিষদ আয়োজিত বৃহস্পতিবার (১৮ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে ছিলো সকালে কুলখানি,কবর জিয়ারত,বিকেলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি পরিষদের আহবায়ক রহমত উল্লাহ আইয়ুব এর সভাপতিত্বে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র এ্যাড.মোকাদ্দেস আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু,নাজমুল হাসান তালুকদার রানা,জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার,সিপিবি’র সাধারণ সম্পাদক ও কামারখন্দ উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ ও মরহুমের জোষ্ঠ পুত্র জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমূখ্য।

এ সময় দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় জেলা বিএনপির উদ্দ্যোগে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর