পটুয়াখালীতে পোনা অবমুক্তসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পোনা অবমুক্তি, র‌্যালী ও আলোচনাসভার মধ্যে দিয়ে পটুয়াখালীতে জাতয়ি মৎস্য সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে।

১৮ জুলাই বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর উদ্যোগে সার্কিট হাউজ সংলগ্ন পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করেন পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সাংসদ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
সকাল ১০টায় সদর উপজেলা অডিটরিয়ামে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ এর সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দীনের স ালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত, প্রানী সম্পদ াবভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়া। আরও বক্তব্য রাখেন বড়বিঘাই ইউপি চেয়ারম্যান মজনু মোল্লা, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, মৎস্যজীবী মিজানুর রহমান মামুন প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, মৎস্য খাতে আরও উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জলসীমানায় ১,১৮,৮১৩ বর্গ কিঃ মিটার এলাকায় সুনীল অর্থনৈতিক (ব্লু ইকোনমি) কাজে লাগিয়ে মৎস্য খাতে অর্থনৈতিক দিক দিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জনে শত শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ মৎস্য জলসীমার অভ্যন্তরে নিঝুম সামুদ্রিক সংরক্ষিত এলাকা (এমপিএ) হিসেবে পায়রা বন্দর হইতে ২৩.৫ খিঃ মিঃ দক্ষিন পূর্বে মোট আয়তনের ৩,১৮৮ বর্গ কিলোমিটার এলাকা চিহ্নিত করে গেজেট প্রকাশ করা হয়েছে বলেও জেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। তিনি আরও বলেন ২০২০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) এর ১৪নং এ বঙ্গপসাগরে ১০% এলাকা সামুদ্রিক সংরক্ষিত এলাকা (এমপিএ) ঘোষনার বাধ্য বাধকতা রয়েছে। এ জন্য মৎস্য অধিদপ্তর ২০২০ সালের মধ্যে এই সাফল্য অর্জনে কাজ করছে। সভার সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান বঙ্গপসাগরে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে অটোম্যাটিক আইডেনটিফিকেশন সিসস্টেম চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে মৎস্য সম্পদ আহরনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর