তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্ষক আটক

নওগাঁর মান্দায় তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে তিন সন্তানের জনক কাছির উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেছে মান্দা থানা পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিন পারইল কাঁঠাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত কাছির উদ্দিন দক্ষিন পারইল কাঁঠাল পাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। এঘটনায় ভুক্তভোগী ওই ঐ শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর অভিযুক্ত কাছির উদ্দীনকে আটক করেছে পুলিশ। ভুক্তভুগী শিশুটি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানাগেছে।

স্থানীয় ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে শিশুটি তার খেলার সাথীদের সাথে খেলা করছিল। এসময় প্রতিবেশী তিন সন্তানের জনক কাছির উদ্দিন ওই শিশুকে কলা এবং কাঁঠালের বিচি দেয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নেয়। এরপর ঘরের দরজা বন্ধ করে শিশুটির শরীরে বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে আশেপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর ভুক্তভোগী ঐ শিশুর বাবা থানায় অভিযোগ দায়ের করলে বিকেলে বাড়ি থেকে কাছির উদ্দিনকে আটক করে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে আলামত পরীক্ষা ও চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাছির উদ্দিনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে কাছির উদ্দিনের বিরুদ্ধ ধর্ষণের অভিযোগ রয়েছে। এবং গ্রামে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে বলে জানাগেছে ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর