নুসরাত হত্যা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ

ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বৃহস্পতিবার (১৮ জুলাই) তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। ২১ জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে ৯২ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়। এর আগে কড়া নিরাপত্তায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামিকে আদালতে তোলা হয়।

তাদের উপস্থিতিতে সাক্ষ্য দেন হল পরিদর্শক কবির মোহাম্মদ এবং নুসরাতের সহপাঠী ফাহমিদা আক্তার হামদুনা ও নাসরিন সুলতানা। গত ২৭ জুন থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজ চলছে ১৬ তম দিনের সাক্ষ্যগ্রহণ।

গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টা করে আসামিরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর