নীলফামারীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নীলফামারীতে নদী থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের কুচুকাটা ইউনিয়নে চারালকাটা নদীর বাজিতপুর গ্রাম থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই ঘাটে ২৮ থেকে ৩০ বছরের এক যুবকের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। তারা বলেন, খালি গায়ে লুঙ্গি পরিহিত ওই লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে সাড়ে ১২টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে নদীর স্রোতে অন্য কোন এলাকা থেকে লাশটি ভেসে এসেছে। তার পরিচয় জানার জন্য আশপাশের থানায় খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর