এরশাদ প্রয়াত হওয়ার পর থেকে বাতাশে একটি কথা বেশ উড়ছে।এরশাদ নেই তো জাতীয় পার্টি শেষ!তা ছাড়া অনেকের দাবি দলের মধ্যে মতপার্থক্য রয়েছে।তবে জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান জিএম কাদের সব গুঞ্জন স্রেফ উড়িয়ে দিয়েছেন।বলেছেন জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব বা বিভেদ নেই। জাতীয় পার্টিতে সবাই ঐক্যবদ্ধ আছেন। তিনি বলেন, পল্লীবন্ধুর শোক শক্তিতে পরিণত করে আমরা ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করব। আগামী দিনে শক্তিশালী দল হিসেবে জাতীয় পার্টি আরও এগিয়ে যাবে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের নতুন দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টায় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ শূন্য আসনে মনোনয়ন দিতে গঠনতন্ত্র মোতাবেক দলীয় ফোরামে আলোচনা হবে। আলাপ আলোচনা করেই প্রার্থী ঠিক করা হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে। পরে তা স্পিকারকে জানিয়ে দেয়া হবে।
তিনি বলেন, ২৬ জুন থেকে পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ থাকায় আমরা দলীয় কোনো কর্মকান্ডে অংশ নিতে পারিনি। দলকে শক্তিশালী করতে অচিরেই সারাদেশে সাংগঠনিক টিম কাজ শুরু করবে।
বার্তাবাজার/এএস