পরকীয়া করতে গিয়ে ধরা, অতপর…

গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ। জানাজানি হতেই যুগলকে ধরে বিয়ে দিয়ে দিল গ্রামের ‘মাতব্বররা’। এরপর এ নিয়ে চলছে গ্রামে রীতিমতো সমালোচনা।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুগলের ভিডিও।

জানা যায়, ওই গৃহবধূ ঘাটালের মনশুকা ধসাচাঁদপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, এলাকারই এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন তিনি। কানাঘুষোয় বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা চাউর হয়ে যায় গোটা গ্রামে। শেষে যুগলকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। আর তারপরই শুরু হয় যুগলকে বেঁধে রেখে সালিশির পালা।

ওই যুগলকে ধরে প্রথমে একটি খুঁটিতে বাঁধে এলাকাবাসী। তারপর শুরু হয় ‘বিচার পর্ব।’ রীতিমতো সালিশি সভা বসে গ্রামে। সেই সালিশি সভাতেই স্থির হয় যুগলকে বিয়ে দেওয়া হবে। সেই মতো ওই যুবকের সঙ্গে ওই গৃহবধূর বিয়ের ব্যবস্থাও করে ফেলেন গ্রামের মানুষ। চলে আসে মালা। তারপর সালিশি সভায় মালাবদল করে ‘শুভ পরিণয়’ সম্পন্ন হয় যুগলের।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যুগলকে নিয়ে যখন ‘হই হই’ চলছে গ্রামে, তখনই জনৈক ভিডিও করেন গোটা ঘটনাটি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর