কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে লিমা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার চরফরাদী ইউনিয়নের গানধারচর এলাকায়।
নিহত লিমা আক্তার পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার জামাইল এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে ও হোসোনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার লিমা আক্তার তার মায়ের সাথে নানু বাড়িতে গিয়েছিলেন। পরের দিন বুধবার দুপুর সময় থেকে লিমা আক্তারের সাথে কে যেন মুটোফোনে কথোপকথন করেন। দিন পেরিয়ে রাতে তাকে নিয়ে একসাথে শুতে যায় তার ‘মা’। কিন্তু হঠাৎ মধ্যরাতে ঘরের দরজায় শব্দ পেয়ে সজাগ হলে লিমাকে আর খুজে পায়না তার পরিবার। পরে আশেপাশে অনেক খুঁজাখুঁজি করে পুকুরপাড়ের বড়ই গাছে রক্তাক্ত অবস্থায় তাকে ঝুলতে অবস্থায় দেখতে পায় তার পরিবার।
পরে চিৎকারে করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
লিমা আক্তারের ‘মা’ আঙ্গুরা বেগমের অভিযোগ, বুধবার রাতে তার মেয়েকে নিয়ে একসাথে শুয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ মধ্যরাতে ঘরের দরজায় শব্দ পেয়ে সজাগ হলে তার মেয়েকে আর সাথে পাইনি। পরে পাশের একটি পুকুরপাড়ে বড়ই গাছে রক্তাক্ত অবস্থায় তাকে ঝুলতে অবস্থায় দেখতে পায়। তার দাবি, লিমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ ঘটনার পর কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ অানোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলের, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার রহস্য জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় ২জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
ভিডিও……
https://www.facebook.com/448146672695524/videos/1081084192279829/
বার্তাবাজার/এসআর