শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় অধ্যক্ষের কারাদণ্ড

কুষ্টিয়ায় মাসুদ রুমী ডিগ্রি কলেজের এক শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় একই কলেজের অধ্যক্ষ সেলিম চৌধুরীকে ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি অধ্যক্ষ্য সেলিম চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম চৌধুরী ওরফে সজল চৌধুরী (৪৫) কুষ্টিয়া শহরের আহম্মেদ লেন আদর্শ কলেজ মোড় এলাকার চৌধুরী আব্দুল আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ মার্চ মাসুদ রুমী ডিগ্রি কলেজের একটি কক্ষে একই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা করে অধ্যক্ষ সেলিম চৌধুরী।

এরপর ওই ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ২০১৪ সালের ১৩ আগস্ট আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানির পর আদালত আজ এই রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি (নারী ও শিশু) আকরাম হোসেন দুলাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর