জামাই-শাশুড়ীর অবৈধ সম্পর্ক, লজ্জায় আত্মহত্যা করলেন শ্বশুর

ঝিনাইদহের কালীগঞ্জে জামাই-শাশুড়ির প্রেমের কারণে শ্বশুর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় জামাই বিল্লাল হোসেন (২০) ও শাশুড়ি সুফিয়া খাতুনকে আটকে রেখেছে।

বুধবার (১৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম আসাদুল ইসলাম (৪০)। সে উপজেলার মহেশ্বরচাদা গ্রামের সবের আলী মণ্ডলের ছেলে।

প্রতিবেশীরা জানান, মৃত আসাদুলের নিজের মেয়ের জামাই বিল্লালের সাথে তার স্ত্রী সুফিয়ার প্রেমের সম্পর্ক আছে এমন অভিযোগ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকত। বুধবার দুপুরে একই বিষয় নিয়ে তাদের আবার কথা কাটাকাটি হয়। এরপর আসাদুল বাড়ির পাশে মাঠে গিয়ে কীটনাশক পান করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশ্বরচাদা গ্রামের ইউপি সদস্য আব্দুল গনি জানান, এ ঘটনার পর জামাই বিল্লাল ও সুফিয়াকে গ্রামবাসী একটি ঘরে আটক করে রেখেছে।

জামাই বিল্লাল হোসেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান। তিনি বলেন, আমার বিয়ে হয়েছে চার মাস। আমি মটরগাড়িতে কাজ করি। আমার সময় কখন শাশুড়ির সাথে প্রেম করার। সব সাজানো নাটক এবং গ্রামবাসী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

তবে এব্যাপারে কিছু বলেননি শাশুড়ি বা নিহত ব্যক্তির মেয়ে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর