ছাত্রলীগের মধ্যস্থতায় প্রশাসনিক ভবনের তালা খুললো কর্মচারীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের মধ্যস্থতায় প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছে আন্দোলনরত কর্মচারীরা। বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের তালা খুলে দিলেও আগের মতই সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান কর্মচারীরা।

জানা যায়, প্রতিদিনের মত বুধবারও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছিল কর্মচারীরা। এসময় ছাত্রলীগ নেতা ফয়সাল আযম ফাইন, রুবেল হোসাইন ও মৃথিশ মিঠুনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা কর্মীরা সেখানে উপস্থিত হন। পরে কর্মচারীদের সাথে আলোচনা করে এর সুষ্ঠু সমাধানের শর্ত সাপেক্ষে তালা খুলে দেন কর্মচারীরা।

বেরোবি ছাত্রলীগ নেতা ফয়সাল আযম ফাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমরা কর্মচারী ভাইদের সাথে কথা বলেছি। তারা আমাদের কথা শুনে তালা খুলে দিয়েছেন। আশা করি তারা নীতিমালাতে যে অসংগতি তুলে ধরেছেন উপাচার্য স্যার খুব দ্রুতই তার সমাধান করবেন। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় এর সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
উল্লেখ্য, ‘তিন দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে টানা ২১ দিন আন্দোলন করে যাচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংগঠন কর্মচারি সমন্বয় পরিষদ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর