সাতক্ষীরা প্রেসক্লাব সম্পাদকের মেয়ের জিপিএ-৫ অর্জন

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী ও মাতা হোসনেয়ারা খাতুনের কনিষ্ঠ কন্যা তাসমিয়া তাবাসসুম তন্বী এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

তাসমিয়া তাবাসসুম তম্বী তার এই ফলাফলের জন্য সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, প্রাইভেট টিচার ও পরিবারের সদস্যদের প্রতি বিশেষভাবে
কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এসএসসি পরীক্ষায়ও তাসমিয়া তাবাসসুম তম্বী জিপিএ-৫ পেয়েছিল। ভবিষ্যতে চিকিৎসক হয়ে আর্তমানবতার সেবায় সে নিজেকে নিয়োজিত করতে চায়। এজন্য তাসমিয়া তাবাসসুম তন্বী পরিবারের সকল সদস্য, আত্মীয়, স্বজন ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর