প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনি ইশতেহারে উল্লেখ করেছিলাম, সুষম পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করা। আমরা খাদ্য ঘাটতি পূরণ করেছি। এখন লক্ষ্য পুষ্টির চাহিদা পূরণ করা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এদিন দুপুরে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। এ বছর মৎস্য খাতে অবদানের জন্য আটটি স্বর্ণ ও নয়টি রৌপ্য পদক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার (১৭ জুলাই) থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে। সপ্তাহটি চলবে ২৩ জুলাই পর্যন্ত। এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’
বার্তাবাজার/আরএইচ