চলতি বছরে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)ষষ্ঠ আসর।একই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বের ফের মাঠে গড়াবে দেশের এই জনপ্রিয় আসরটি।আর সে লক্ষ্যে এখন থেকে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিকর্তৃপক্ষ।
আগামী ডিসেম্বরে নতুন মৌসুম শুরুর প্রায় ৫ মাস আগেই অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় শেন ওয়াটসনকে দলে টেনে নিয়েছে খুলনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে ওয়াটসনের খুলনায় যোগদানের খবর নিশ্চিত করেছে দলটি। জানা গেছে, পুরো মৌসুমের জন্যই খুলনায় খেলতে আসবেন ওয়াটসন।
ভিডিও বার্তায় সাবেক অজি অলরাউন্ডার বলেন, ‘আমি শেন ওয়াটসন। আমার কাছে দারুণ রোমাঞ্চকর একটি খবর আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে আমি খুলনা টাইটান্সের হয়ে খেলতে আসছি। আমি দারুণভাবে রোমাঞ্চিত হয়ে আছি আসন্ন বিপিএলে খেলার জন্য। সেখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার খেলে এবং কোয়ালিটি ক্রিকেট খেলা হয়। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য আমি আসছি।’
তিনি আরও বলেন, ‘খুলনা টাইটান্সের কোচিং ও ব্যবস্থাপনা একটি দারুন দল গড়েছে। আশা করি আমরা শিরোপা জয় করতে পারবো। শিগগিরই দেখা হবে।’
আর তাতে বলা যায়, এবার বেশ শক্তিশালী-ই হলো খুলনা।এর আগে বাংলাদেশের তামিম ইকবাল এবং দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে দলে ভিড়িয়েছে খুল না।
বার্তাবাজার/এএস