শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তরুন ছাত্রনেতা হুমায়ুন কবির ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগ এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ৯ই জুলাই মঙ্গলবার ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারন সম্পাদক মো: সাইদুর রহমান হৃদয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শ্রীবরদী উপজেলার রানীশিমূল ইউনিয়নের মেধাবী হুমায়ূন কবির ঢাকার ঐতিয্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত “শেরপুর জেলা ছাত্র কল্যান পরিষদ” এর ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন হুমায়ূন কবির ।
উল্লেখ্য ২৮ জুন ২০১৯ শুক্রবার, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগ এর নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রিয় ছাত্রলীগ। সেই কমিটিতে হুমায়ুন কবির ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। অল্প কয়েকদিনের ব্যবধানে তার কর্মদক্ষতার মূল্যায়ন হিসেবে উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক থেকে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগ এর সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
হুমায়ুনের এই অর্জনের ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ’র সংগ্রামী সভাপতি ইব্রাহিম হোসেন ভাই আমাকে যে গরুত্বপুর্ন দায়িত্ব দিয়েছেন আমি এই দায়িত্ব যথাযথ পালন করতে বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে বিশ্ব মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার দেখানো পথে কাজ করে ছাত্রলীগের ভাবমুর্তি উজ্জল রাখতে যে কোন ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। তিনি আরও বলেন, তার বাবা ছাত্ররাজনীতি থেকে শুরু করে প্রায় ৪০ বছর বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং তার বাবা ১৯৮৬ সালে ২ নং রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। হুমায়ুন ছাত্র জীবনের শুরু থেকেই দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে শেরপুর জেলা ছাত্রলীগ, ২ নং রানীশিমুল পাইলট ইউনিয়ন ছাত্রলীগে ১ নং সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।