ইছামতী নদী থেকে ফেন্সিডিলসহ আটক- ১

ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে আনার সময় ২১৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর নামক স্থানে ইছামতী নদীর সীমান্তবর্তী শুন্যরেখায় স্পীড বোর্ড চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম রনি হোসেন (৩০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

দেবহাটা সদর বিওপি’র বিজিবি ক্যাম্প কমান্ডার ইব্রাহীম মিঞা জানান, একটি মাদক পাচারকারি চক্র ইছামতী নদী সাঁতার দিয়ে বিপুল পরিমান মাদক ভারত থেকে দেশে আনছে মর্মে তিনি গোপন খবর পান। এরই ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা স্পীড বোর্ড নিয়ে ইছামতী নদীতে অভিযান চালায়। এ সময় নদীর শূন্যরেখা এলাকা থেকে রনিকে আটক করা হয়। তার কাছ থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পালিয়ে যায় কুখ্যাত মাদক ব্যবসায়ি উপজেলার নাংলা গ্রামের দিনার আলীর ছেলে আকবর আলী (৪০)।

দেবহাটার বসন্তপুর গ্রামের শাহজাহান গাজী, রহমত আলী, আশরাফ হোসেন সহ কয়েকজন জানান, তাদের গ্রামের ইউপি সদস্য বিজিবি সদস্য জব্বার হোসেন হত্যা মামলার কয়েকজন আসামিসহ একটি মাদকপাচারকারি চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেন্সিডিল, চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ মাদক দ্রব্য নিয়ে এসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পাচার করে আসছে। এদের প্রত্যকের বিরুদ্ধে কমপক্ষে একডজন করে মাদক মামলা রয়েছে। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। তারা প্রশাসনকে ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে সিদ্ধহস্ত।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় দেবহাটা সদর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইব্রাহীম মিঞা বাদি হয়ে আটকৃকত রনি ও পলাতক আকবর হোসেনের নাম উল্লেখ করে বৃহষ্পতিবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর