বন্যায় চারদিকে পানি, নৌকাতেই সন্তান জন্ম দিলেন নারী

টানা বর্ষণ ও উজানের ঢলে দিশেহারা মানুষ।এরই মধ্যে নৌকায় প্রসব যন্ত্রণায় চিত্‍কার করছেন এক নারী। সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন নৌকায়। তার সাহায্যে কিছুক্ষন পর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন রুমা ছেত্রি নামে এক মহিলা।

ভারতের আসামের বোকাখত জেলার আফালা গাঁওয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আসামে বন্যায় বহু পরিবার ঘরছাড়া। ত্রাণ শিবিরেই আশ্রয় নিচ্ছে হাজার হাজার পরিবার। তেমনই একটি ত্রাণ শিবিরে প্রসব যন্ত্রণা ওঠে রুমার। জলমগ্ন এলাকায় নিকটবর্তী হাসপাতালে মহিলাকে নিয়ে যাওয়া চেষ্টা করে পরিবার। কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছিলো না। রুমার চিত্‍‌কার দেখতে পান স্থানীয় এক স্বাস্থ্যকর্মী।

তিনি তখনই ঠিক করেন, হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা মানে বিপদ ডেকে আনা। নৌকাতেই যা করার করতে হবে। এরপর কিছুক্ষণ পর চেষ্টার পরেই ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর