বাড়ির ভেতরে মিলল যুবকের মরদেহ

ঢাকার উত্তরায় বাড়ির ভেতরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে দুই বাড়ির মাঝখানের ফাঁকা স্থান থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ তপন চন্দ্র সাহা জানান, খবর পেয়ে উত্তরা ৫ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের দুই বাড়ির মাঝখানের ফাঁকা স্থান থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের দুটি পা ভাঙা, বয়স ৪০-৪৫ হবে।

ধারণা করা হচ্ছে, ওপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর