আশাশুনিতে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন

বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার ছাত্রলীগ বুধহাটা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল্লাহ আল বায়জীদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ফাহিম হোসেনকে সভাপতি, মাসুদ রানা ও তুহিন হোসেনকে সহ-সভাপতি, রাসেল হোসাইন সাধারণ সম্পাদক, আকাশ হোসেন ও সফিক আহম্মেদ যুগ্ম সাধারণ সম্পাদক, রফিক আহম্মেদ ও সালাম হোসেন সাংগঠনিক সম্পাদক, শাহিনুর ইসলাম প্রচার সম্পাদক, তাপস দাশ দপ্তর সম্পাদক, আহসান উল্লাহ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক, বিপ্লব বাছাড় সাংস্কৃতিক সম্পাদক, ইয়াছিন আলী শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক, তপন দাশ সমাজ সেবা সম্পাদক, ইমন হোসেন ক্রীড়া সম্পাদক ও মোস্তাফিজুর রহমানকে পাঠাগার বিষয়ক সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট ২ নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর