সাতক্ষীরার আশাশুনি উপজেলা সমাজসেবা দপ্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অন্যান্য উপকরণ বিতরণ করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সমাজসেবা অধিদপ্তর হতে হুইল চেয়ার সহ অন্যান্য উপকরণ প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসআর