সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মৎস চাষে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩ নম্বরে। আর সারা বাংলাদেশে সাতক্ষীরা সর্বাগ্রে, সাতক্ষীরা জেলার সর্বাগ্রে হলো কলারোয়া উপজেলা। তিনি আরো বলেন, সঠিক তথ্যের মাধ্যমে মাছ চাষে উৎসাহ, আর্থিক অনুদান, স্বল্প ও বিনা সুদে ক্ষুদ্র ঋণসহ মৎস্য চাষ ও মৎস্যজীবীদের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে মৎস্য সপ্তাহ’র নানা কর্মসূচি, মৎস্য চাষে সমস্যা, সমাধান ও সম্ভবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত কলারোয়ার সাংবাদিকবৃন্দ। এবারের মৎস্য সপ্তাহে উপজেলা অডিটোরিয়ামে ১৮ জুলাই বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। “মাছে চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সহকারী মৎস্য অফিসার শরিফুল ইসলাম, ক্ষেত্রসহকারী হারুন-অর-রশিদসহ কলারোয়ার সকল সাংবাদিকবৃন্দ।
বার্তাবাজার/এসআর