তারাব পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জুম্মন ওরফে কসাই জুম্মনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল রাতে বিশ্বরোড চন্দ্রপূরী হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুম্মন ওরফে কসাই জুম্মন দিঘীবরাব এলাকার হারুন অর রশিদের ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই শামীম আল মামুন জানান, জুম্মন ওরফে কসাই জুম্মন মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। গত রাতে তারাব বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ। জুম্মন ওরফে কসাই জুম্মন বিশ্বরোড চন্দ্রপূরী হোটের সামনের রাস্তায় ইয়াবা বিক্রি করার সময় ৫২ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। জুম্মন ওরফে কসাই জুম্মনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হাফ ডজনের বেশী মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর