যশোর প্রেসক্লাব মিলনায়তনে “মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে(বুধবার ১৭ই জুলাই)সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য দপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে মাছ চাছে যশোরের সাফল্য, সম্ভাবনা এবং সমস্যা সমুহ তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়,যশোর জেলায় মাছের চাহিদা ৬০ হাজার ৫শত ৬১ মেট্রিক টন।
তার বিপরীতে মৎস্য উৎপাদন হয় ২ লাখ ৩৮ হাজার ৫শত ৮৮ মেট্রিক টন মাছ। উৎপাদনে যা দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান। সময় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার,মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।