যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫.৬৫ %

যশোর শিক্ষা বোর্ডের২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৬৫। এবার পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৩১২ জন।২০১৮ সালে পাসের হার ছিল ৬০ দশমিক ৪৯।পাসের হারের দিকে ছেলেদের চেয়ে মেয়েদের এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৭৮.৭৬ ও ছেলেদের পাসের হার ৭২.৭৪। (বুধবার ১৭ই জুলাই)দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।মাধব চন্দ্র রুদ্র আরো জানান,শিক্ষামন্ত্রণালয় এবং দুদকের ঘোষণার কারণে এবার যশোর শিক্ষাবোর্ডের পাসের হার বৃদ্ধি পেয়েছে।এ পাসের হারে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সন্তুষ্ট বলে জানান।জেলা পর্যায়ে যশোর শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি পাস করেছে খুলনা জেলায় পাসের হার ৮৩.২৩। দ্বিতীয় স্থানে রয়েছে বাগেরহাট জেলায় পাসের হার ৭৬.১১।

তৃতীয় স্থানে রয়েছে সাতক্ষীরা জেলায় পাসের হার ৭৫.৭৮।সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়,২০১৯ সালের এইচ এসসি পরীক্ষার কেন্দ্র ছিল ২২৪টি।মোট ৫৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৬ হাজার ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৪৯৫ জন।বোর্ডে শতভাগ পাস করেছে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান। কেউ পাস করেনি এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান যশোর শিক্ষাবোর্ডে নেই বলে তিনি দাবি করেছেন।তবে অসদুপায়ের কারণে ৬০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর