পটুয়াখালী জেলায় উৎপাদন হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৮১ মেঃ টন মাছ

পটুয়াখালী জেলায় ২০১৮-২০১৯ অর্থ বছরে চাহিদার চেয়ে ১ লক্ষ ৪হাজার ৯৮০ মেঃ টন মাছ উৎপাদন হয়েছে। এ অর্থ বছরে মোট উৎপাদন হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৮১ মেঃ টন। এ উৎপাদিত মৎসের মধ্যে ইলিশ উৎপাদন হয়েছে ৪৫ হাজার ২৮৮ মেঃ টন, চিংড়ি উৎপাদন হয়েছে ২ হাজার ৬৪০ মেঃ টন।

আজ বুধবার সকালে জেলা মৎস্য ভবনের সভা কক্ষে ১৭ জুলাই হইতে ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ এ তথ্য জানান। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জলসীমানায় ১,১৮,৮১৩ বর্গ কিঃ মিটার এলাকায় সুনীল অর্থনৈতিক (ব্লু ইকোনমি) কাজে লাগিয়ে মৎস্য খাতে অর্থনৈতিক দিক দিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জনে শত শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ মৎস্য জলসীমার অভ্যন্তরে নিঝুম সামুদ্রিক সংরক্ষিত এলাকা (এমপিএ) হিসেবে পায়রা বন্দর হইতে ২৩.৫ খিঃ মিঃ দক্ষিন পূর্বে মোট আয়তনের ৩,১৮৮ বর্গ কিলোমিটার এলাকা চিহ্নিত করে গেজেট প্রকাশ করা হয়েছে বলেও জেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। তিনি আরও বলেন ২০২০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) এর ১৪নং এ বঙ্গপসাগরে ১০% এলাকা সামুদ্রিক সংরক্ষিত এলাকা (এমপিএ) ঘোষনার বাধ্য বাধকতা রয়েছে। এ জন্য মৎস্য অধিদপ্তর ২০২০ সালের মধ্যে এই সাফল্য অর্জনে কাজ করছে। বঙ্গপসাগরে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে অটোম্যাটিক আইডেনটিফিকেশন সিসস্টেম চালু করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ নাসির উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিতসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সাংবদিকবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর