এইচএসসিতে শীর্ষে আতিউর রহমান মডেল, জিপিএ-৫ এ সরকারি কলেজ

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শেরপুরে ফলাফলে শীর্ষে রয়েছে সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজ। এ কলেজের পাসের হার ৯৯.৬২। আর জিপিএ-৫ এ শীর্ষে রয়েছে শেরপুর সরকারি কলেজ। কেবল ওই কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। আর সব কলেজ মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। জেলার ২৮টি কলেজের মধ্যে ১৭ কলেজের কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পাননি। এছাড়া ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর খন্দকারবাড়ী কলেজের কেউই পাস করেনি। ১৭ জুলাই বুধবার দুপুরে এইচএসসি প্রকাশিত ফলাফল শেরপুর জেলায় পর্যালোচনায় এসব তথ্য পাওয়া যায়।

সূত্রে জানা গেছে, শেরপুর বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজ থেকে সব বিভাগ মিলে ২৬৩ জন এইচএসসি পরীক্ষার্থী অংশ নিয়ে একটি জিপিএ-৫ সহ ২৫৯ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়াও শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৫০৯ জন। ৩ বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর