মির্জাপুরে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের মির্জাপুরে সাত দিন ব্যাপি জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। আজ বুধবার মির্জাপুর উপজেলা সিনিয়র মৎস অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা প্রনব কুমার কর্মকার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক্্র ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে(১৭-২৩) জুলাই মির্জাপুর উপজেলায় সাত দিন ব্যাপি জাতীয় মৎস সপ্তাহের বিভিন্ন কর্মসুচী তুলে ধরা হয়। মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সুনীল অর্থনীতি মৎস্য সেক্টরের সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে এবারের মৎস্য সপ্তাহ শুরু হবে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মতবিনিময়, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনাসভা, ভ্রাম্যমাণ আদালত, প্রামাণ্যচিত্র, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার লিখিত বক্তব্যে জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর