পল্টনে ট্রপিকানা টাওয়ারে অগ্নিকাণ্ড

রাজধানীর পল্টনে ট্রপিকানা টাওয়ারের ১৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বুধবার বিকাল ৩টা ৫০মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে পৌঁছার আগেই আগুন নিভে গেছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর