“মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ (১৭ ২৩ জুলাই ) ২০১৯ইং উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর যৌথ উদ্দ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর গৃহীত বিভিন্ন কর্মসূচীর উপর স্বাগত বক্তব্যদেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, সরকারের আন্তরিকতায় মৎস্য সম্পদের উৎপাদন অনেক বেড়েছে।
শিক্ষিত বেকার যুব সমাজকে মৎস্য চাষের সাথে সম্পৃক্ত করতে হবে। মৎস্যচাষ সম্প্রসারন ও সংরক্ষণ , আত্মকর্মসংস্থান সৃষ্টি, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য আইন মেনে চলা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্যচাষ বিষয়ে আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শন প্রভৃতি কর্মসুচির মাধ্যমে ১৭জুলাই থেকে শুরু হয়ে ২৩জুলাই মৎস্য সপ্তাহ পর্যন্ত চলবে। এ সময় মুক্ত আলোচনায় অংশ নেন সাঁথিয়া প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক মনসুর আলম খোকন, সাংবাদিক অধ্যাপক আব্দুদ দাইন, রতন দাস,অধ্যাপক জয়নুল আবেদীন রানা, মানিক মিয়া রানা, আবুল কাশেম,আবু সামা, আব্দুল হাই, আলিউল ইসলাম অলি,আবু ইসহাক,খালেকুজ্জামান পান্নু,ফারুক হোসেন প্রমুখ।
বার্তাবাজার/এসআর