ফ্লাইওভারে ইট বোঝাই ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহী আহত

চট্টগ্রামের মুরাদপুরের দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে একটি ইট বোঝাই ট্রাক উল্টে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

আজ বুধবার (১৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটে।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সুমন জাহিদ নোবেল বলেন, দুই নম্বর গেট থেকে উল্টো পথে ইট বোঝাই ট্রাকটি মুরাদপুর যাচ্ছিল। এ সময় ট্রাকটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক আহত হয়।

তিনি আরও বলেন, ট্রাকটি উল্টে ইটগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটার কারণে কিছু সময় ফ্লাইওভারে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে রেকারের মাধ্যমে মালামাল ও ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়। তবে চালক ও সহযোগি পলাতক রয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর