পুরান ঢাকায় ভবন ধস

পুরান ঢাকার পাটুয়াটুলীতে পুরনো একটি ভবন ধসে পড়েছে। এর ভেতরে দুজন আটকা পড়েছে বলে স্থানীয়রা সন্দেহ করলেও পুলিশ নিশ্চিত করতে পারেনি। সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেইনের ওই দোতলা ভবনটি বুধবার দুপুর দেড়টার দিকে ধসে পড়ে।

খবর পেয়েই সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।ফায়ার ব্রিগেডের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, “দোতলা ভবনের পুরোটাই ধসে পড়েছে।”স্থানীয়রা জানায়, শত বছরের পুরানো এই ভবনটি এক রকম পরিত্যক্তই ছিল।

তবে ফুটপাতের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন।কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান বলেন, “আমরা শুনেছি সেখানে কয়েকজন আটকা পড়েছে। তবে তা কতটুকু সত্য, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার ব্রিগেড কাজ করছে।”

ফায়ার ব্রিগেড কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “দুজন ভেতরে আটকা পড়েছেন, এমন খবরের ভিত্তিতে আমরা তল্লাশি চালাচ্ছি। আমরা চেষ্টা করছি। দেখা যাক কী হয়।”
ওসি বলেন, ভবনটি সরকারি, তবে কোন কর্তৃপক্ষের সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর