ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবী ইবি ছাত্রলীগের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সহ মোট পাঁচটি দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর নিকট স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আজ বুধবার দুপুর ৩টায় সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

অন্যান্য চারটি দফা হল শহীদ জিয়াউর রহমান হল থেকে “শহীদ” শব্দটি বাদ দিতে হবে, ক্যাম্পাসকে মাদকমুক্ত ঘোষণা করতে, শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধানে একজন মনোবিজ্ঞানী নিয়োগ দিতে হবে, ক্যাম্পাসে একটি সুইমিংপুল স্থাপন করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোঃ শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ ড. মোঃ সেলিম তোহা প্রমুখ।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, পাঁচটি দাবিই যথাযথ ভাবে মনোযোগ আর্কষণের দাবি রাখে। এটি শুধুমাত্র ছাত্রলীগের নয় এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র তথা সমগ্র দেশবাসীর দাবি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই দাবিগুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর