এইচএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বামনী ডিগ্রি কলেজ এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে। ৫ জন জিপিএ-৫ সহ প্রতিষ্ঠানটির মোট পাশের হার ৮৮.০৫%।
বামনী ডিগ্রি কলেজের মানবিক, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা থেকে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় মোট ২২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৯৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
অন্যদিকে চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজের পাশের হার ৮৪%, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের পাশের হার ৮০.৯৫%, সরকারী মুজিব কলেজের পাশের হার ৭৮% ও জিপিএ ৫ পেয়েছে ৩জন, চৌধুরী হাট ডিগ্রী কলেজের পাশের হার ৫৪%।
হাজারী হাট হাই স্কুল এণ্ড কলেজের সাধারণ শাখায় শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। তবে কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে বিএম শাখায় পাশের হার ৯৬.২০%।
ফলাফল প্রসঙ্গে বামনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন বলেন, শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডি, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সকলের সম্মিলিত চেষ্টার ফসল আমাদের এই ফলাফল। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমরা আরো ভালো ফলাফল করবো ইনশাআল্লাহ।
Attachments area