“মৎস সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য অফিসার সুমন লাল দেবনাথ।
বুধবার (১৭জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ স্থানীয় সাংবাদিকদের সামনে বর্তমান সময়ে মৎস্য খাতে অগ্রগতি, সাফল্য, মৎস্য সংরক্ষন সহ দেশব্যাপি মাছের উৎপাদন, প্রজনন ও বিভিন্ন সুফলের দিক তুলে ধরেন। এসময় সাংবাদিকদরাও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে মৎস্য বিষয়ের ওপর প্রশ্ন তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও সারাদেশের ন্যায় এই উপজেলাতেও ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ ব্যাপী কর্মকান্ডের মধ্যে রয়েছে ব্যাপক প্রচার ও প্রচারণা, যে কোন দূর্যোগ মোকাবেলায় চাষীদের অবহিতকরণ,তাৎপর্যবাহী বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ, মাছের পোনা অবমুক্তকরণ, হাট-বাজারে ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, স্কুল-কলেজ হাটবাজার-জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, ভিডিও-প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।