কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান

ঢাকার ধামরাইয়ে কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত ৪২১ জন নবীন নারী-পুরুষ সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় ধামরাই থানা পুলিশের আয়োজনে ‘মুন্নু এন্ড সন্স’ কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা প্রদান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সাভার সার্কেল এসপি তাহমিদুল ইসলাম, ধামরাই উপজেলার চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা প্রমুখ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, সততা ও আন্তরিকতার কারণেই সম্প্রতি এই উপজেলায় বিভিন্ন স্তরের অসহায় ও গরীব পরিবারের অনেক সন্তানরা মাত্র একশত টাকায় তাদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

পরে নিয়োগপ্রাপ্ত সংবর্ধিত সকল কনস্টেবল সদস্যদের মিষ্টি মুখ করানো এবং তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর