২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন গোল্ডেন জিপিএ-৫সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। মোট ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৫ জন পেয়েছে জিপিএ- এ। অন্যান্য বারের ন্যায় এ বছরও ফলাফলে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী এই ক্যাডেট কলেজটি। কলেজ অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান জানান, ক্যাডেটদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।