নওগাঁয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ৭/৮টি গ্রাম প্লাবিত

নওগাঁর মান্দায় আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে কসবা ও বিষ্ণপুর ইউনিয়নের ৭/৮টি গ্রাম প্লাবিত হয়েছে। আজ ভোর রাতে উপজেলার চকবালু এলাকায় আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রায় ১শ’ ফিট ভেঙ্গে গেছে। এতে প্রায় ৬/৭ হাজার লোক পানি বন্দি হয়ে পরেছেন। তবে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।

আত্রাই নদীর পানি বিপদ সীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই বাঁধ ভেঙ্গে বলে স্থানীয়রা ও প্রশাসন জানিয়েছেন। গত কয়েকদিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আত্রাই নদী পানি বৃদ্ধি পেয়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আত্রাই নদীর পানি মান্দা উপজেলার জোতবাজারে বিপদ সীমার ৮০ সেন্টিমিটার ও পত্নীতলায় উপজেলার শিমুলতলীয় ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবহাওয়া পরিষ্কার হলে আগামি বৃহস্পতিবার থেকে পানি কমার সম্ভাবনা রয়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, মান্দা উপজেলার কসবা ও বিষ্ণপুর ইউনিয়নের ৭/৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬/৭ হাজার লোক পানি বন্দি হয়ে পরেছেন। তবে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। বাঁধের অন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তদারকি করছেন পাউবোর লোকজন ও স্থানীয়রা। বাঁধ টিকিয়ে রাখতে সকল প্রকার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর