রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে গর্ভবতী মহিলাসহ আহত ৫

রাজধানীর ফার্মগেট এলাকা সড়কে ত্রিমুখী সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ই জুলাই) রাত ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানিয়েছেন, ফার্মগেট এলাকায় বাস, সিএনজি ও প্রাইভেট কারের মাধ্যে এই সংঘর্ষ হয়। এতে পাঁচ জন আহত হন। আহতদের মধ্যে ১ জন গর্ভবতী মহিলাও রয়েছে। যাকে ইতিমধ্যে শ্যামলী পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বাঁচাতে রক্ত চাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রক্তের গ্রুপ বি+।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর