ডোবা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সাভারে ডোবা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক হামিদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের শরীর পুরোপুরি পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৭ দিন আগে নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, নিহত নারীকে হত্যার পরে রাতের আঁধারে হত্যাকারীরা মরদেহটি ডোবায় ফেলে রেখে যায়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর