এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ

আজ বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। দুপুর ১টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিক নিজ কলেজ ও মাদ্রাসা থেকে এ ফল জানতে পারবে। এছাড়া এসএমএস ও অনলাইনেও ফল জানা যাবে।

রেওয়াজ অনুযায়ী, সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে সংবাদ সম্মেলন করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।

গত ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১১ মে। ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২১ মে ।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫ জন। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন। এছাড়া মাদ্রাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে (বিএম) ১ লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর