মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ ধামরাই):
ঢাকার ধামরাইয়ে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই ) দুপুরে শৈলান সুরমা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে ছাত্র-ছাত্রদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শৈলান সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সজাগ এর পরিচালক আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা যুবলীগ নেতা মোঃ মনিরুজ্জামান মনির, ধামরাই উপজেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ম-আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার, ধামরাই উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইদুল মোরছালেম মাসুম, ধামরাই উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম-আহ্বায়ক মোঃ সুমন হোসেন, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাবেক ভিপি মোঃ শামিম হোসেন প্রমুখ সহ অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সকলে তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর কুফল এবং এর ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন। এসময় উপস্থিত শিক্ষার্থীরা হাত উঁচিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিংকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে