মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় অভিযান চালিয়ে মদসহ শহিদুল ইসলাম নামে এক যুবক আটক হয়েছে।(মঙ্গলবার ১৬ই জুলাই)সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেন।আটককৃত ব্যক্তি ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,সকাল ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা চাঁচড়া রায়পাড়ায় শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালান।এ সময় তার ঘর থেকে ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।সেই সাথে শহিদুল ইসলামকে তারা আটক করেন।এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।