কুশুলিয়া ইউপি’র উপ নির্বাচনে আ’লীগের প্রার্থীর জনসভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি বর্তমান সরকার জনগনের সরকার, জনবান্ধব সরকার, উন্নয়নের সরকার। সরকারের উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে চাইলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকে ভোট দিতে হবে। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা মোড়ে নৌকা প্রতিকের প্রার্থী এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টুর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম একথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী তার বক্তব্যে বলেন সকল ভেদাভেদ ভুলে জননেত্রীর প্রতিক, আমার প্রানের প্রতিক নৌকায় আপনার মুল্যবান ভোটটি দিয়ে যোগ্য প্রার্থী কান্টু মামাকে বিজয়ী করুন, এলাকার উন্নয়নের সার্থে অবস্যই নৌকায় ভোট দিবেন।ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন জনকল্যানে বর্তমান সরকার ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন ও উৎপাদনে বিশ্বাসী। এই উন্নয়নকে ত্বরান্বীত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা আজ একই মঞ্চে হাজীর হয়েছি একটিমাত্র লক্ষ্যে, আর সেটি হচ্ছে নৌকা প্রতিককে বিপুল ভোটে বিজয়ী করতে। আমরা উন্নয়নে বিশ্বাসী, আর নৌকা প্রতিক হচ্ছে উন্নয়নের প্রতিক।

নির্বাচনী জনসভায় কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কওফিল অরা সজলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপির উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, সাতক্ষীরা জজকোর্টের অতিঃ পিপি বর্ষিয়ান রাজনীতিবীদ এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, দঃ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, মৌতলা সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, ধলবাড়িয়া সভাপতি সজল মুখ্যার্জী, ধলবাড়িয়া চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চেয়ানম্যান আশরাফুল হোসেন খোকন, চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মৌতলা ইউপির চেয়ারম্যান প্রাথী মাহবুবর রহমান সুমন, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণুপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু, মৌতলা সাধারন সম্পাদক রুহুল আমিন সরদার, দঃ শ্রীপুর সাধারন সম্পাদক আফসার উদ্দীন মরদার, যুবলীগ নেতা শাহ আলম ঢালী ও সরদার ইফতেখার রহমান সুমন প্রমুখ। নির্বাচনী সমাবেশে অংশগ্রহন করেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকসহ ভোটার সাধারণ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর