কুলসুমিয়া এতিমখানা ও হাফেজীয়া মাদ্রাসায় হাফেজদের পাগড়ী প্রদান

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শীতলপুর কুলসুমিয়া এতিমখানা ও হাফেজীয়া মাদ্রাসায় হেফজ সম্পন্নকারী হাফেজদের পাগড়ী প্রদান করা হয়েছে। মঙ্গলবার বাদ জোহর মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক দেবাশীষ সরদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক হারুন অর রশিদ, উপজেলা সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন ও মাদ্রাসার প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব আঃ আজিজ সরদার। আশাশুনি প্রেস ক্লাবের সদস্য আঃ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু সাইদ, প্রতিষ্ঠাতার পুত্র তাহিয়ান হোসাইন ত্বোহাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তরিকুল ইসলাম ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হাফেজ ওছমান গনি। অনুষ্ঠানে হেফজ সম্পন্নকারী হাফেজ মুস্তাফিজুর রহমান, হাফেজ সাইদুর রহমান, হাফেজ শিহাব উদ্দিন, হাফেজ তরিকুল ইসলাম ও হাফেজ ওছমান গনিকে পাগড়ী ও অন্যান্য উপহার তুলে দেন অতিথিবর্গ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর