ইবি ছাত্রলীগ নেতৃবৃন্দকে টাঙ্গাইল ছাত্রকল্যাণের অভিনন্দন

মোস্তাফিজ রাকিব,ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত টাঙ্গাইল থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্টানে ইবি ছাত্রলীগের সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় ছাত্রকল্যাণের সদস্য ও নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে তাদের মধ্যে কুশল বিনিময় হয় বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর