শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কুল্যা গ্রামের বড় মসজিদ সংলগ্ন আম বাগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে এলাকার কৃষক কিষানীদের অংশ গ্রহনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক অরবিন্দু বিশ্বাস। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আলহাজ্ব নূরুল ইসলাম, এসএপিপিও আব্দুল গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুখদেব কুমার সাধু। উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পাট প্রদর্শনী কৃষক হাবিবুর রহমান তার পাট চাষের অভিজ্ঞতা ও ফলাফল সম্পর্কে আলোচনা রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু হোসাইন।