কলারোয়ায় আ’লীগের সদস্য ফরম বিতরণ ও কর্মী সমাবেশ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ফরম বিতরণ ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কলারোয়া পৌর আওয়ামীলীগের আয়োজনে উপজেলার বিশ্বাস মার্কেটে ওই সভাটি অনুষ্ঠিত হয়। সাবেক সাংসদ ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিএম নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি মোরশেদ আলী, রবিউল আলম মল্লিক রবি,সাবেক ছাত্রলীগ নেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, পৌর আওয়ামীলীগের সভাপতি মো আজিজুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা এনায়েত খান টুনটু, আবু বক্কর সিদ্দিক লাভলু, সরদার জিল্লুর, যুবলীগ নেতা শহিদ আলী, শফিউল আলম শফি, সাবেক কলারোয়া সরকারী কলেজ সংসদের এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, পৌর কমিশনার ইমাদ হোসেন, কমিশনার আলফাজ উদ্দিন, আ.লীগনেতা নছিরউদ্দীন বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন-কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি। অনুষ্ঠান শেষে কলারোয়া পৌর আওয়ামীলীগের সভাপতি সহ সকল নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম তুলে দেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর